বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় নয়া দিল্লি: দীনেশ ত্রিবেদী

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় নয়া দিল্লি: দীনেশ ত্রিবেদী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য ভারত অপেক্ষা করছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সাক্ষাতে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটি ছিল মূলত একটি সৌজন্য সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।

তবে দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে।

এদিকে বৈঠকে ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, মর্মান্তিক এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় সহযোগিতা দিতে ভারত সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন