বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ বাড়ায় দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ বাড়ায় দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম সম্প্রসারণ, নতুন নতুন দায়িত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্যস্ততা বেড়ে যাওয়ায় কাজের গতি বাড়াতে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

    শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিগত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে মন্ত্রণালয়ে বেশি কাজ হচ্ছে। এরই মধ্যে কয়েকটি নতুন উইং চালু করা হয়েছে। পাশাপাশি অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

    তিনি বলেন, প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের জন্য আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটিও গঠন করা হয়েছে। এসব নতুন দায়িত্ব সামলাতে মন্ত্রণালয়ের কার্যক্রমে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তাকে আন্তর্জাতিক বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকতে হবে। তাই মন্ত্রণালয়ের কাজ আরও কার্যকর ও দ্রুতগতিতে পরিচালনার জন্য সরকার দুই প্রতিমন্ত্রী রাখার সিদ্ধান্ত নিয়েছে। টিমওয়ার্কের মাধ্যমে তারা দায়িত্ব পালন করবেন।

    মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, কোনো বহুপাক্ষিক সংস্থা বা উদ্যোগে অংশ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

    তিনি বলেন, কোনো বহুপাক্ষিক সংস্থা বা জোটে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে সিদ্ধান্ত সরকারই নেবে। এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলে দেশের গণমাধ্যমকেই আগে জানানো হবে। বিদেশি গণমাধ্যমে প্রকাশিত কোনো তথ্যের ভিত্তিতে বাংলাদেশ তার সিদ্ধান্ত নেবে না।

    উল্লেখ্য, সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভা পুনর্বণ্টনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকেও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন