বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • নৌ ও বিমানবাহিনীর পদোন্নতির পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নৌ ও বিমানবাহিনীর পদোন্নতির পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি বিবেচনার জন্য গঠিত ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    রোববার (২৩ আগস্ট) সকালে রাজধানীর বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নির্বাচনী পর্ষদের কার্যক্রমের উদ্বোধন করেন।

    অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

    এবারের নির্বাচনী পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য মূল্যায়ন করা হবে।

    যোগ্যতাই পদোন্নতির প্রধান মানদণ্ড

    নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, কর্মকর্তাদের পদোন্নতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন প্রভাব ফেলতে না পারে। যোগ্যতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতেই পদোন্নতির বিষয়টি মূল্যায়ন করতে হবে।

    পদোন্নতিপ্রার্থী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দূরদর্শিতাকে মূল্যায়নের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, বাহিনীর নেতৃত্বে যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের প্রতিষ্ঠিত করতে হলে পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়সংগত মূল্যায়ন নিশ্চিত করা জরুরি।

    বিমানবাহিনীর স্থাপনা পরিদর্শন

    নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট স্থাপনাগুলোর কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে অবহিত হন। এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন