বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার সম্পদের হিসাব চাইল দুদক

    সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার সম্পদের হিসাব চাইল দুদক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জ্ঞাত আয়ের বাইরে স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাংবাদিক ফারজানা রূপার সম্পদের হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    রোববার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের নামে পৃথক আদেশ জারি করা হয়। নোটিশ পাওয়ার পর ২১ কর্মদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী কমিশনে জমা দিতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    দুদকের নোটিশে বলা হয়েছে, দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারার ক্ষমতাবলে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে তাদের নিজ নামে, স্বামী বা স্ত্রী এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য দিতে হবে।

    নির্ধারিত ছকে নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। এ সময়ের মধ্যে তথ্য দিতে ব্যর্থ হলে কিংবা ইচ্ছাকৃতভাবে ভুল বা মিথ্যা তথ্য দিলে সংশ্লিষ্ট আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

    শাকিল আহমেদ ও ফারজানা রূপার কাছে তাদের আয় ও সম্পদের উৎসের পাশাপাশি নামে-বেনামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত হিসাব চাওয়া হয়েছে। একই সঙ্গে তাদের দায়-দেনা এবং নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা সম্পদের তথ্যও জমা দিতে বলা হয়েছে।

    দুদকের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ ও সঠিক তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    শাকিল আহমেদ ও ফারজানা রূপা দীর্ঘদিন একাত্তর টেলিভিশনে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় প্রতিষ্ঠানটি।

    সে সময় শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ এবং ফারজানা রূপা স্পেশাল করেসপনডেন্ট ও প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    এরপর ২০২৪ সালের ২১ আগস্ট তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলাও রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন