বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় মারা গেছেন তিনজন। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৪৯ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৮৩ জন।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৮৩৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৮ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত ৮৩ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৪৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ১৪৯ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৫২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৬ হাজার ৯২১ জন।

ক্রমবর্ধমান আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা এবং পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম অব্যাহত রয়েছে।।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন