বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • ঈদে মিলাদুন্নবী ঘিরে দেশজুড়ে র‍্যাবের বাড়তি নিরাপত্তা

    ঈদে মিলাদুন্নবী ঘিরে দেশজুড়ে র‍্যাবের বাড়তি নিরাপত্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে।

    মঙ্গলবার (২৫ আগস্ট) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২৬ আগস্ট পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হবে। দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ইবাদত-বন্দেগী, সালাত, জিকির ও ধর্মীয় নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব আয়োজন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‍্যাব।

    দেশের বিভিন্ন এলাকায় টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন স্থানীয় পরিস্থিতি ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পৃথক নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে প্রয়োজন অনুযায়ী আগে থেকেই সদস্য মোতায়েন করা হবে।

    র‍্যাব জানিয়েছে, স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতা ও নাগরিক নিরাপত্তা কমিটির প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

    কোনো স্বার্থান্বেষী মহল বা সন্দেহভাজন ব্যক্তি যাতে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে নাশকতা কিংবা অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে উসকানিমূলক বা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতেও সতর্ক অবস্থানে রয়েছে র‍্যাব।

    জরুরি পরিস্থিতি মোকাবিলায় বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী তথ্য ও উসকানিমূলক পোস্ট শনাক্তে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

    র‍্যাব দেশবাসীকে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন