বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক হলেন সাইফুল্লাহ রাসেল

    আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক হলেন সাইফুল্লাহ রাসেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ও আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট হিসেবে পদায়ন পাওয়া মো. সাইফুল্লাহ রাসেলকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

    সোমবার (২৪ আগস্ট) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ সদ্য পদোন্নতিপ্রাপ্ত মো. সাইফুল্লাহ রাসেলকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। পরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

    প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সাইফুল্লাহ রাসেলের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন। দীর্ঘ কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে তিনি বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

    মহাপরিচালক বলেন, আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমকে আরও আধুনিক ও সময়োপযোগী করতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রশিক্ষণের মানোন্নয়নের মাধ্যমে বাহিনীকে আরও দক্ষ ও পেশাদার প্যারামিলিটারি ফোর্স হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    তিনি আরও বলেন, ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে অধীনস্থ সদস্যদের সঠিক দিকনির্দেশনা দেবেন এবং বাহিনীর কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

    অনুষ্ঠানে আনসার-ভিডিপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন জোনের অধিনায়ক এবং জেলা কমান্ড্যান্টরা উপস্থিত ছিলেন।

    নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মো. সাইফুল্লাহ রাসেলের কর্মজীবনে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন