বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • নেপালের দুর্যোগে প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস বাংলাদেশের

    নেপালের দুর্যোগে প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস বাংলাদেশের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগের এই কঠিন সময়ে নেপাল সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।

    বুধবার (২৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এসব কথা জানান।

    বার্তায় তারেক রহমান বলেন, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত। বাংলাদেশ পরিস্থিতির সর্বশেষ তথ্য পর্যবেক্ষণ করছে।

    তিনি জানান, দুর্যোগের ঘটনায় শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের অনেকেই মারা গিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।

    প্রধানমন্ত্রী বলেন, এই দুঃসময়ে বাংলাদেশের সরকার ও জনগণ নেপাল সরকার এবং দেশটির জনগণের পাশে রয়েছে। তিনি দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত হওয়ার আশা প্রকাশ করেন।

    নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলেও শোকবার্তায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন