বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • সরকারদলীয় এমপিদের সঙ্গে সংসদে প্রধানমন্ত্রীর বৈঠক

    সরকারদলীয় এমপিদের সঙ্গে সংসদে প্রধানমন্ত্রীর বৈঠক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

    বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে সংসদের কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

    এ ছাড়া সরকারের চলমান বিভিন্ন কার্যক্রম, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    তৃতীয় অধিবেশনে সরকারের অবস্থান ও সংসদীয় কার্যক্রম কীভাবে পরিচালনা করা হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। পাশাপাশি অধিবেশনকে কেন্দ্র করে সরকারদলীয় সংসদ সদস্যদের করণীয় ও দলীয় কৌশল নিয়েও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন