বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • নেপালের ভয়াবহ দুর্যোগে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

    নেপালের ভয়াবহ দুর্যোগে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

    নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে বুধবার আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। নিখোঁজদের মধ্যে অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক রয়েছেন।

    বুধবার হিমালয় অঞ্চলের একটি নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার পর আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে বিভিন্ন শহর ও উপত্যকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।

    দুর্যোগটি ঘটেছে নেপাল-তিব্বত সীমান্তের দুর্গম পার্বত্য এলাকায়। তিব্বতের লাসা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর দিকে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় ওই এলাকায় বিপুলসংখ্যক পর্যটক ও তীর্থযাত্রী চলাচল করেন।

    নেপাল পুলিশের পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে, দুর্যোগে মৃতের সংখ্যা ১৬৫ ছাড়িয়ে যেতে পারে। দুর্গম এলাকা ও ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থার কারণে উদ্ধার ও নিখোঁজদের সন্ধান কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন