বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ডিবিতে ফোন করে অস্ত্রসহ আত্মসমর্পণের ইচ্ছা, মিরপুরে বাড়ি ঘিরে অভিযান

    ডিবিতে ফোন করে অস্ত্রসহ আত্মসমর্পণের ইচ্ছা, মিরপুরে বাড়ি ঘিরে অভিযান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই বাড়ির ভেতরে এক ব্যক্তির কাছে অস্ত্র রয়েছে—এমন একটি ফোনকল পাওয়ার পর সেখানে অভিযান শুরু করা হয়েছে।

    শনিবার (২৯ মে) দুপুরের পর ভাষানটেকের একটি বাড়ি ঘিরে অবস্থান নেয় ডিবির একটি দল।

    ডিবির এক কর্মকর্তা জানান, এক ব্যক্তি ফোন করে ভাষানটেকের একটি বাড়ির ঠিকানা দেন এবং তাঁর কাছে অস্ত্র থাকার কথা জানান। একই সঙ্গে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন।

    ফোনে ওই ব্যক্তি বলেন, ‘আমি আর অপরাধের পথে চলতে চাই না। আমি ভালো হয়ে যাবো। আপনারা এসে অস্ত্রসহ আমাকে নিয়ে যান। আমি আত্মসমর্পণ করতে চাই।’

    ডিবির ওই কর্মকর্তা জানান, ফোনকল পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বাড়িটি ঘিরে অভিযান শুরু করা হয়েছে। ভেতরে থাকা ব্যক্তির পরিচয় ও তাঁর কাছে সত্যিই অস্ত্র রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

    তবে ফোনে দেওয়া তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই ব্যক্তি যে দাবি করেছেন, তা কতটা সত্য—অভিযান শেষ হওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ