বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • বিলিয়ন ডলারের বোয়িং চুক্তি, বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন সার্জিও গোর

    বিলিয়ন ডলারের বোয়িং চুক্তি, বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন সার্জিও গোর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের অতিরিক্ত উড়োজাহাজ কেনার বিষয়ে একটি বিলিয়ন ডলারের অর্ডারে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।

    রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক কার্যক্রমের প্রশংসা করার সময় বাংলাদেশ-বোয়িং চুক্তির বিষয়টি তুলে ধরেন গোর।

    পোস্টে তিনি বলেন, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি ‘অসাধারণ চুক্তি’ হয়েছে। এর আওতায় বাংলাদেশ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।

    গোরের ভাষ্য অনুযায়ী, বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের এই অর্ডার যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর বৃহত্তর উদ্যোগের অংশ। একই পোস্টে তিনি মার্কিন অর্থনীতিতে ট্রাম্প প্রশাসনের ভূমিকারও প্রশংসা করেন।

    তিনি দাবি করেন, ট্রাম্প উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, বিপুল বিনিয়োগ আকর্ষণ এবং মার্কিন অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।

    চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ হয়নি

    বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে বলে মার্কিন পক্ষ থেকে জানানো হলেও চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ্যে আসেনি।

    প্রকাশিত তথ্য অনুযায়ী, আগের অর্ডারের বাইরে বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মতি দিয়েছে। তবে কতটি উড়োজাহাজ কেনা হবে, এর মোট মূল্য কত এবং কবে নাগাদ সেগুলো সরবরাহ করা হবে—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

    ফলে ঘোষিত ‘বিলিয়ন ডলারের’ অর্ডারের সুনির্দিষ্ট আর্থিক পরিমাণ ও অন্যান্য শর্ত নিশ্চিত হওয়া যায়নি।

    সার্জিও গোরের ঢাকা সফর

    সার্জিও গোর বর্তমানে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্বও পালন করছেন।

    এর আগে গত ৩০ জুলাই তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন তিনি। সেই সফরের পর এবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বোয়িং উড়োজাহাজ কেনার সম্ভাব্য চুক্তির বিষয়টি নতুন করে সামনে এলো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন