বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • নতুন বেতন কাঠামো নিয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত আজ

    নতুন বেতন কাঠামো নিয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো ও ভাতাদি নির্ধারণের প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। মন্ত্রিসভা অনুমোদন দিলে নতুন বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে যাবে।

    সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকটি শুরু হয়। বৈঠককে কেন্দ্র করে বিকেল সাড়ে ৪টা থেকেই মন্ত্রিসভার সদস্যরা সেখানে আসতে শুরু করেন।

    জানা গেছে, ‘বেতন ও চাকরি কমিশন, ২০২৬’-এর প্রতিবেদন এবং এ-সংক্রান্ত সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল ও বিভিন্ন ভাতা নির্ধারণের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হচ্ছে।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবিত নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে নতুন মূল বেতন একবারে নাকি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

    মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে পরবর্তী সময়ে নতুন বেতন কাঠামোসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রজ্ঞাপন তৈরির প্রক্রিয়ায় এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

    বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারিত হচ্ছে ২০১৫ সালের অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী। ওই কাঠামোতে সর্বোচ্চ গ্রেড-১-এর মূল বেতন ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেড-২০-এর মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা।

    নতুন বেতন কাঠামোর প্রস্তাবে বিদ্যমান মূল বেতনের তুলনায় গড়ে ১০০ শতাংশের বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। তবে বেতন বৃদ্ধির হার, বাস্তবায়নের পদ্ধতি ও ভাতার পরিমাণ সম্পর্কে মন্ত্রিসভার সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

    অষ্টম জাতীয় বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। ২৩ সদস্যের ওই কমিশনের চেয়ারম্যান ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

    এদিকে মন্ত্রিসভার বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন