বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করতে চান ট্রাম্প

তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করতে চান ট্রাম্প
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করার প্রত্যাশা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে পাঠানো এক চিঠিতে এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। চিঠিটি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পাঠানো হয়েছে।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

বাংলাদেশের পক্ষ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে পাঠানো চিঠি তিনি হাতে পেয়েছেন বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তকে প্রশংসনীয় উল্লেখ করে ট্রাম্প বলেন, এই সিদ্ধান্তের জন্য তিনি সন্তুষ্ট। একই সঙ্গে বোয়িং বাংলাদেশকে কোনোভাবেই হতাশ করবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

এর আগে বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের সম্ভাবনা তৈরি হয়েছে।

চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে পারে।

বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও ট্রাম্পের বার্তায় ইতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে।

সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্রুত সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন