বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • উত্তরার পাসপোর্ট অফিসে হঠাৎ দুদকের অভিযান

    উত্তরার পাসপোর্ট অফিসে হঠাৎ দুদকের অভিযান
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান শুরু করে।

    দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছে। অভিযানে পাসপোর্ট অফিসের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই করা হচ্ছে।

    তবে কী অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একইভাবে অভিযানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির তথ্য পাওয়া গেছে কি না কিংবা কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    অভিযান শেষে দুদকের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন