বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৮

    রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৮
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৮৬টি মামলা হয়েছে।

    বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

    ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৬৫ জন, মতিঝিলে ৪৩ জন, তেজগাঁওয়ে ৭৮ জন, মিরপুরে ১১৬ জন, গুলশানে ৩৭ জন এবং উত্তরা বিভাগে ৩১ জন রয়েছেন।

    এ ছাড়া গোয়েন্দা বিভাগ থেকে একজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

    অভিযানে ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা ও ২৬ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে। এ ছাড়া নয়টি মোবাইল ফোন, একটি চাকু, একটি কাটার, নগদ ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা এবং একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ড উদ্ধার করা হয়।

    ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন