শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্রীলঙ্কায় ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস–সিজন ২’-এ সম্মানিত বাংলাদেশের আসিফ হাসান সাগর

    শ্রীলঙ্কায় ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস–সিজন ২’-এ সম্মানিত বাংলাদেশের আসিফ হাসান সাগর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য আরও একটি অর্জন যুক্ত হলো। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস–সিজন ২, ২০২৬’-এ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের আসিফ হাসান সাগর ( লায়ন)। তিনি Pioneer Holistic Acupressure Therapist & Spiritual Healer হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করেন।

    হোলিস্টিক হিলিং, আকুপ্রেশার থেরাপি, আধ্যাত্মিক সুস্থতা ও প্রাকৃতিক নিরাময়চর্চায় তাঁর কাজের স্বীকৃতি হিসেবে এই আন্তর্জাতিক সম্মাননা দেওয়া হয়। 

    আসিফ হাসান সাগর ( লায়ন) এর এই অর্জন উদযাপন এবং তাঁর আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে International Convention Centre Limited (ICCL)-এর উদ্যোগে একটি বিশেষ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 

    ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, বিকেল ৩টায়, International Convention Centre Limited (ICCL)-এ।অনুষ্ঠানে আসিফ হাসান সাগর ( লায়ন) তাঁর শ্রীলঙ্কা সফর, আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্ল্যাটফর্মে অংশগ্রহণের অভিজ্ঞতা, পুরস্কার অর্জনের পেছনের যাত্রা এবং তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। 

    সম্মাননা অর্জন প্রসঙ্গে আসিফ হাসান সাগর বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি আমার জন্য অত্যন্ত সম্মানের এবং আনন্দের। আমি বিশ্বাস করি, মানুষের শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতার জন্য সচেতনতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক একটি মঞ্চে সম্মাননা পাওয়া আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে।”

    তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন, সুস্থতা এবং আত্মিক বিকাশ নিয়ে কাজ করার আগ্রহ থেকেই তার এই পথচলা। ভবিষ্যতেও তিনি নিজের অভিজ্ঞতা ও কাজের মাধ্যমে মানুষের কল্যাণে ভূমিকা রাখতে চান।

    Global Brand Award-এ এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মাধ্যমে আসিফ হাসান সাগরের পথচলায় যুক্ত হলো নতুন এক অধ্যায়। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই সম্মাননা অর্জন দেশের জন্যও আনন্দ ও গৌরবের বিষয় বলে মনে করছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

    বাংলাদেশের একজন পেশাজীবী হিসেবে আন্তর্জাতিক মঞ্চে এই স্বীকৃতি তাঁর ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দেশের প্রতিভা ও সম্ভাবনাকেও বিশ্বপরিসরে তুলে ধরেছে বলে মনে করছে আয়োজক প্রতিষ্ঠান।

    International Convention Centre Limited (ICCL) সাগর হাসানের এই আন্তর্জাতিক অর্জনে গর্বিত এবং তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন