শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আজ তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

    আজ তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর দীর্ঘ ৫৫৪ দিনের কারাবাস শেষে তিনি মুক্তি পান। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তারের পর কারাগারে নির্যাতনের অভিযোগ এবং গুরুতর অসুস্থতার মধ্য দিয়ে তার সেই সময়ের দিনগুলো কেটেছিল।

    ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে তার বাসা থেকে আটক করা হয়। এরপর তাকে দীর্ঘ সময় কারাবন্দি রাখা হয়।

    কারাবন্দি অবস্থায় রিমান্ডের নামে তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল বলে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময়ে অভিযোগ করা হয়েছে। ওই সময়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার মেরুদণ্ডে আঘাতের কথা দলটির পক্ষ থেকে জানানো হয়।

    শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সব মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান।

    কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে তারেক রহমানকে লন্ডনে নেওয়া হয়। এরপর থেকেই তার দীর্ঘ প্রবাসজীবনের সূচনা।

    লন্ডনে যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান। চিকিৎসার জন্য বিদেশে গেলেও পরবর্তী সময়ে তিনি আর দেশে ফেরেননি।

    তারেক রহমানের কারাবন্দি ও পরবর্তী নির্বাসিত জীবনের সময়কাল বিএনপির রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করেও দলীয় কর্মকাণ্ডে যুক্ত থেকেছেন তিনি।

    আজকের দিনে বিএনপির নেতাকর্মীরা তার কারামুক্তির স্মৃতি স্মরণ করছেন এবং তার সুস্থতা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন