বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সচিবালয় থেকে হেঁটেই জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সচিবালয় থেকে হেঁটেই জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ সচিবালয় থেকে পায়ে হেঁটে পাশের ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানি বিতরণ করা হয়।

জানা গেছে, দিনের শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগে খাদ্য মন্ত্রণালয়-সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, সচিবালয়ের দক্ষিণ দিকের প্রধান ফটক দিয়ে বের হয়ে অনুষ্ঠানস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। এ সময় তার সঙ্গে নিরাপত্তাকর্মী, ব্যক্তিগত কর্মকর্তা এবং প্রেস উইংয়ের সদস্যরা ছিলেন।

প্রধানমন্ত্রী হেঁটে অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় আশপাশের পথচারীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। জবাবে প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের প্রতি শুভেচ্ছা জানান।

পরে তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন