বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • বঙ্গবন্ধু ট্রাস্টের ১৭৬ কোটি টাকা আত্মসাৎ; হাসিনা-রেহানার মামলা করবে দুদক

    বঙ্গবন্ধু ট্রাস্টের ১৭৬ কোটি টাকা আত্মসাৎ; হাসিনা-রেহানার মামলা করবে দুদক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন।

    দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা বিপুল পরিমাণ অর্থ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অনিয়মের বিষয়ে অনুসন্ধান শুরু করে সংস্থাটি।

    অনুসন্ধানের অংশ হিসেবে ট্রাস্টের বিভিন্ন ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অর্থের উৎস ও ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখা হয়েছে।

    অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলাকালে আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের লেনদেন অবরুদ্ধ করা হয়। পরবর্তী অনুসন্ধানে সিএসআর তহবিলের নামে প্রায় ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়টি সামনে আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    এই অভিযোগের ভিত্তিতেই শেখ হাসিনা, শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। মামলার মাধ্যমে অভিযোগের বিস্তারিত তদন্ত এবং অর্থের প্রকৃত ব্যবহার ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন