বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ছাত্রদলের চার পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী

    ছাত্রদলের চার পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয়তাবাদী ছাত্রদলের চারটি পুস্তিকা ও একটি ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। এর মাধ্যমে ছাত্র রাজনীতিতেও প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে।

    তিনি বলেন, স্টুডেন্ট অ্যাক্টিভিজমই ছাত্র রাজনীতির প্রাণশক্তি। বিশ্বের বিভিন্ন দেশে এভাবেই ছাত্র আন্দোলন ও ছাত্র রাজনীতির বিকাশ ঘটেছে। উন্নত কিংবা উন্নয়নশীল—সব দেশেই শিক্ষা-সংক্রান্ত সংকট ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবিকে কর্মসূচির অংশ করে ছাত্ররা ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে সক্রিয় হয়েছে। এর মধ্য দিয়েই ছাত্র রাজনীতি বিকশিত হয়েছে।

    রিজভী বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলেরও একটি দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য ও গৌরব রয়েছে। ছাত্রদলের নেতৃত্বেই এরশাদের মতো স্বৈরশাসনের পতন হয়েছে এবং গণতন্ত্রের সংগ্রাম বিজয়ী হয়েছে।

    তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও অনুপ্রেরণায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ভোট ও সমর্থন নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচনে বিজয়ী হয়েছেন।

    রিজভীর ভাষ্য, দেশের মেধাবী শিক্ষার্থীদের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতেও একসময় জাতীয়তাবাদী ছাত্রদলের শক্ত অবস্থান ছিল। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের আদর্শ ও রাজনৈতিক দর্শন গ্রহণ করেছিলেন বলেই সংগঠনটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সমর্থন পেয়েছিল।

    তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সাহসী রাজনৈতিক নেতৃত্ব, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং ছাত্রদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

    রিজভী বলেন, এসব আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করেই জাতীয়তাবাদী ছাত্রদল পথচলা শুরু করেছিল এবং ধীরে ধীরে বর্তমান অবস্থানে এসেছে। পরিস্থিতি যেমনই হোক, সংগঠনটি তার আদর্শের ভিত্তিতে আবারও এগিয়ে যাবে।

    জাতীয়তাবাদী ছাত্রদল যে রাজনৈতিক দর্শন ধারণ করে, তা জনগণের কাছেও অত্যন্ত সমাদৃত বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন