শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সংসদে যোগ দিয়ে দাফতরিক কাজ শুরু মির্জা আব্বাসের

    সংসদে যোগ দিয়ে দাফতরিক কাজ শুরু মির্জা আব্বাসের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদে যোগ দিয়ে নিজের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দাফতরিক কার্যক্রম শুরু করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

    সোমবার (৩ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনে পৌঁছে নিজ কার্যালয়ে দায়িত্ব পালন শুরু করেন তিনি। পরে বিকেল ৩টায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনেও অংশ নেন মির্জা আব্বাস।

    সংসদ সূত্র জানায়, সকালে সংসদ ভবনে পৌঁছালে দফতরের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর নির্ধারিত কার্যালয়ে গিয়ে বিভিন্ন নথিপত্র পর্যালোচনার মধ্য দিয়ে দিনের দাফতরিক কাজ শুরু করেন তিনি।

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন মির্জা আব্বাস।

    এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রমে অংশ নিয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন মির্জা আব্বাসের সংসদে যোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করেন।

    তিনি বলেন, মির্জা আব্বাস আজ সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন