শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ ৯৬ জন অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ ৯৬ জন অভিবাসনপ্রত্যাশী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের ৯৬ জন অভিবাসনপ্রত্যাশী ক্রোয়েশিয়া সংলগ্ন বসনিয়ার সীমান্ত অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করলে তাদের আটকে দেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার বসনিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে।

    এক বিবৃতিতে সীমান্ত পুলিশ আরও জানায়, ওই অভিবাসনপ্রত্যাশীদের দুটি দল বুধবার বসনিয়ার উত্তরাঞ্চলের বিস্ত্রিকা এলাকার কাছের সীমান্ত অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করছিল। কিন্তু সীমান্ত অতিক্রম করার আগেই তাদের আটকে দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, একটি দলে ছিলেন ৪০ জন পাকিস্তানি ও ২৩ জন বাংলাদেশি নাগরিক।

    এ ছাড়া, একই এলাকায় আরও ৩৩ জন অভিবাসনপ্রত্যাশীর আরেকটি দলকেও আটকে দেওয়া হয়। সেই দলে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকেরা ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

    অভিবাসনপ্রত্যাশীরা সাভা নদী পার হওয়ার জন্য যে দুটি নৌকা ব্যবহারের পরিকল্পনা করেছিলেন, পুলিশ সেগুলো জব্দ করেছে। সন্দেহভাজন দুই পাচারকারীকে শনাক্ত করার কথাও জানিয়েছে পুলিশ।

    বসনিয়ার কাছের বলকান রুট নামে পরিচিত এলাকা দিয়ে বৈধ নথিপত্রহীন অভিবাসীরা প্রায়ই ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করেন। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স-এর তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম সাত মাসে বলকান রুটে চার হাজার ৯০০-রও বেশি অবৈধ সীমান্ত অতিক্রমের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ফ্রন্টেক্সের পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ২৬ শতাংশ কম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন