বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রাষ্ট্রপতির এপিএস পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তৈমোর হোসেন খান

রাষ্ট্রপতির এপিএস পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তৈমোর হোসেন খান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মো. তৈমোর হোসেন খান (বিপুল) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তৈমোর হোসেন খানকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক না রাখার শর্তে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের মেয়াদ হবে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল পর্যন্ত অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে—দুটির মধ্যে যেটি আগে ঘটে। এ নিয়োগ চুক্তিভিত্তিক এবং এর অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

জনস্বার্থে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন