বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • রাজধানীর দক্ষিণখানে চাঁদা না দেওয়ায় গুলি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

    রাজধানীর দক্ষিণখানে চাঁদা না দেওয়ায় গুলি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর দক্ষিণখানে চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে মারধর ও গুলি করার ঘটনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তাররা হলেন, সাজু মজুমদার (২৮), অন্তর রহমান অনু (২২), পারভেজ (২২) ও বাবু সেন্টু (২৫)।

    বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে দক্ষিণ আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইমউদ্দিন।

    পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর দক্ষিণখান থানার মুক্তিযোদ্ধা রোডের আজমপুর এলাকায় নির্মাণাধীন একটি রাস্তার ওপর শাহিন (২৮) নামে এক ব্যক্তির পথরোধ করে কয়েকজন চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে তারা পালিয়ে যান। এ ঘটনায় দক্ষিণখান থানায় মামলা করা হয়।

    মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এজাহারভুক্ত আসামিদের শনাক্তের চেষ্টা করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ভালুকা ও জামালপুরের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে সাজু মজুমদার, অন্তর রহমান অনু ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।

    ওসি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সময় ব্যবহৃত অস্ত্রের বিষয়ে তথ্য দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দক্ষিণ আজমপুরের একটি চারতলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালানো হয়।

    অভিযানে ওই ভবনের একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া বাবু সেন্টুর শয়নকক্ষ থেকে একটি কালো রঙের ক্রসবডি ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি তাজা গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।

    গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন