বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের গণতন্ত্র আজকের অবস্থানে পৌঁছানোর পেছনে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সংবাদমাধ্যম আছে বলেই বাংলাদেশ আজ গণতন্ত্রের এই পর্যায়ে পৌঁছাতে পেরেছে। দেশের বিভিন্ন অর্জনের পেছনেও গণমাধ্যমের বড় অবদান রয়েছে।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের কোনো আনুষ্ঠানিক আয়োজনে এটাই তার প্রথম অংশগ্রহণ উল্লেখ করে পার্থ বলেন, সাংবাদিকদের নিয়ে এটি তার প্রথম আনুষ্ঠানিক অনুষ্ঠান। এ কারণে তিনি আনন্দিত এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

সরকারের পক্ষ থেকে স্বাধীন সাংবাদিকতায় কোনো বাধা দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমাদের সময়ে আপনারা ফ্রি মিডিয়া পাবেন। আমাদের পক্ষ থেকে গণমাধ্যম বা সাংবাদিকতার স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা নেই।’

সরকার ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের স্বার্থে কাজ করার ওপর গুরুত্ব দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীও সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার নীতিতে বিশ্বাস করেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে একটি স্বপ্নের ও সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব।

পার্থ বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীও বিশ্বাস করেন, সবাই মিলে কাজ করলেই ইনশাআল্লাহ বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ হবে, সোনার বাংলাদেশ হবে।’

অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এ খাতে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। সেটি বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন