বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • হেবা আইনের সংশোধন বাতিলের দাবিতে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ

    হেবা আইনের সংশোধন বাতিলের দাবিতে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হেবা আইনের বিতর্কিত সংশোধন বাতিলের দাবিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশের সব বিভাগীয় শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনের আইজিবি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

    সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম লিখিত বক্তব্য দেন। তিনি গত ৬ সেপ্টেম্বর পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইনকে শরিয়তবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানান।

    ফয়জুল করীম বলেন, দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই পবিত্র কোরআনের বিধানের পরিপন্থি আইন পাস করা হয়েছে। এটি জনগণের ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাত বলে দাবি করেন তিনি।

    হেবার অপব্যবহার রোধ এবং বাবা-মাকে উচ্ছেদ ঠেকাতে আইন করার প্রয়োজন থাকলেও শরিয়তের বিধান লঙ্ঘন করে তা করা যাবে না বলেও উল্লেখ করেন ইসলামী আন্দোলনের এই নেতা।

    দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেকারত্বের মতো বাস্তব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার পরিবর্তে শরিয়তবিরোধী আইন প্রণয়নের উদ্যোগে হতাশা প্রকাশ করে দলটি।

    আইনটি নিয়ে উলামায়ে কেরাম ও আইনবিদদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন