বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • বাংলাদেশকে আবার স্বৈরাচারের দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে: রফিকুল

    বাংলাদেশকে আবার স্বৈরাচারের দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে: রফিকুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) সভাপতি ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোটের রায় বাতিল করার অনেক কারণ রয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি আগের মতোই গুম-খুনের রাজনীতি করতে চায়।

    শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    রফিকুল ইসলাম খান বলেন, ‘এবারের পার্লামেন্টে অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশ আনা হয়েছে। এর মধ্যে ২০টি অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে। এর মধ্যে একটি ছিল গুম-খুন কমিশন। আমরা এর বিরোধিতা করেছি।’

    তিনি বলেন, গুম-খুনের ঘটনায় অভিযোগ ওঠা সংস্থাকে দিয়ে তদন্ত না করার বিধান আগের অধ্যাদেশে ছিল। কিন্তু সেটি পরিবর্তন করে পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগকারী তদন্তে অভিযোগ প্রমাণ করতে না পারলে পাঁচ বছর পর্যন্ত সাজার বিধান রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।

    রফিকুল ইসলাম খান বলেন, ‘তাহলে কোনো মানুষ অভিযোগ করতে যাবে? এগুলো করার উদ্দেশ্য কী? এগুলোর উদ্দেশ্য হলো বাংলাদেশকে আবার স্বৈরাচারের দিকে নিয়ে যাওয়া। আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়া।’

    তিনি আরও বলেন, ‘এই বাংলাদেশ কোনো পরিবারের নয়। এই বাংলাদেশ ২০ কোটি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, এটা নির্ধারণ করবে বাংলাদেশের ২০ কোটি মানুষ, ইনশাআল্লাহ।’

    কেউ এ ব্যবস্থায় ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে ছাত্রসমাজ ও জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

    ছাত্রশিবিরের ভূমিকা তুলে ধরে রফিকুল ইসলাম খান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ, সৎ, যোগ্য ও চরিত্রবান মানুষ তৈরির জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ মানুষ তৈরির জন্য কোনো কারিকুলাম বা সিলেবাস না থাকায় ছাত্রশিবির স্বতন্ত্রভাবে এ কাজে ভূমিকা রাখছে বলেও দাবি করেন তিনি।

    অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও অনেক শিক্ষার্থী থাকার জায়গা পান না। তার দাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী হলে থাকতে পারেন, আর ৭০ শতাংশ শিক্ষার্থী হলের বাইরে থাকেন।

    তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আগামী দুই বছরের মধ্যে শতভাগ আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনা জানাতে হবে।

    রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ প্রায় চার হাজার নিবন্ধিত নবীন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন