শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

    গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

    রাষ্ট্রপতি বলেন, স্থানীয় সরকার গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের সুফল পৌঁছে দিতে স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনর্গঠন ও শক্তিশালী করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

    জেলা পরিষদ প্রশাসকদের বিগত সময়ের দুর্নীতি ও অনিয়মের মানসিকতা থেকে বেরিয়ে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করতে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনার নির্দেশ দেন।

    সাক্ষাৎকালে প্রশাসকেরা প্রশাসনিক পদমর্যাদা বৃদ্ধি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক দাবি তুলে ধরেন। তাঁদের দাবির বিষয়ে রাষ্ট্রপতি বলেন, জনগণের সরকার হিসেবে স্থানীয় পর্যায়ের সমস্যা সমাধান ও দাবিগুলো বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

    দীর্ঘদিনের গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জেলা পরিষদ প্রশাসকদের ভূমিকার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোর মাধ্যমেই তৃণমূল মানুষের কাছে গণতন্ত্রের সুফল পৌঁছে দেওয়া সম্ভব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন