বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি

    ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী করা হয়েছে।

    রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

    সভায় দুই মহানগরের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের বিভিন্ন দিকনির্দেশনাও দেন নাহিদ ইসলাম। তিনি ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করে কাজ করার পাশাপাশি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খোঁজার বিষয়ে গুরুত্ব দেন।

    এ ছাড়া জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং আওয়ামী লীগের ‘নাশকতামূলক তৎপরতার’ বিষয়ে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন তিনি।

    দলীয় সূত্রে জানা যায়, এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আসিফ মাহমুদ এবং উত্তরে আরিফুল ইসলাম আদীবকে মেয়র প্রার্থী করার বিষয়ে আলোচনা ছিল। তবে কয়েক দিন আগে আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেদের ভোটার এলাকা পরিবর্তন করেন। পরে তাদের দুজনকেই যথাক্রমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল এনসিপি।

    মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণ মহানগর এনসিপির আহ্বায়ক ইসহাক সরকার, ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন