শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। এ সময় বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন ও গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে মতবিনিময় হয়।

    মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    সুইজারল্যান্ডের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত রেটো রেংগলি। প্রতিনিধিদলে আরও ছিলেন কাউন্সেলর এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগবিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমদ মাবরুর।

    বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন এবং দেশের গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। জামায়াতের প্রতিনিধিরা সংসদীয় কার্যক্রম নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি বিরোধী দল হিসেবে তাদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।

    এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন নিয়েও মতবিনিময় হয়।

    বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়। এতে সংলাপ, গণতান্ত্রিক চর্চা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক যোগাযোগের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন