শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

    ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপ। জিও-ফেন্সিং প্রযুক্তিনির্ভর এই অ্যাপের মাধ্যমে নির্ধারিত কর্মস্থলের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থান করলেই হাজিরা বা ‘চেক-ইন’ দেওয়া যাবে।

    বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

    যেভাবে কাজ করবে ‘ভূমিদৃষ্টি’

    জিও-ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ভূমি অফিসের নির্দিষ্ট ভার্চুয়াল বা ভৌগোলিক সীমানা নির্ধারণ করা থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ওই সীমানার মধ্যে অবস্থান করলেই মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা দিতে পারবেন। নির্ধারিত সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না।

    হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপে থাকা তথ্য কেন্দ্রীয় ড্যাশবোর্ডে হালনাগাদ হবে। এর মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির চিত্র দেখতে পারবেন।

    কেউ নির্ধারিত সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার চেষ্টা করলে কিংবা ভুয়া অবস্থান বা ‘ফেক লোকেশন’ ব্যবহারের চেষ্টা করলে ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানো হবে।

    সাইট ভিজিট ও ছুটির সুবিধা

    সরকারি কাজ, তদন্ত বা অন্য কোনো দাপ্তরিক প্রয়োজনে কর্মস্থলের বাইরে যেতে হলে অ্যাপের ‘সাইট ভিজিট’ ফিচারের মাধ্যমে বাইরে যাওয়ার কারণ উল্লেখ করা যাবে। পাশাপাশি অ্যাপ থেকেই ছুটির আবেদন করা এবং ছুটির হিসাব সংরক্ষণ করা যাবে।

    প্রথম ধাপে ৬ জেলার ৬১০ কার্যালয়

    বর্তমানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম—এই ছয় জেলায় অ্যাপটির পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে এর আওতায় আনা হয়েছে।

    পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে ‘ভূমিদৃষ্টি’ সম্প্রসারণ করা হবে।

    ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রযুক্তিনির্ভর এই অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ের ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের কর্মঘণ্টার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। এতে ভূমি সেবা কার্যক্রমে গতি আসবে এবং সাধারণ মানুষের সেবা পাওয়া সহজ হবে বলে আশা করছে মন্ত্রণালয়।

    অ্যাপটি চালুর কারিগরি সহযোগিতায় রয়েছে পারাল্যাক্সলজিক ইনফোটেক (পিএলএক্স)।

    এর আগে গত ১৯ মে তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত ‘ভূমি সেবা মেলায়’ ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিতি তদারকিতে প্রযুক্তিনির্ভর ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ চালুর প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন