বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর

    নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

    গত ১০ সেপ্টেম্বর পাঠানো এক কূটনৈতিক চিঠিতে বাংলাদেশের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান নেপালের প্রধানমন্ত্রী। চিঠিতে তিনি গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় প্রাণহানি এবং ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন।

    বিএনপি মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে নেপালের প্রধানমন্ত্রীর ওই চিঠির বিষয়টি জানানো হয়।

    চিঠিতে বালেন্দ্র শাহ লিখেছেন, বাংলাদেশের দেওয়া আর্থিক সহায়তা নেপালের চলমান মানবিক সহায়তা ও দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এ ছাড়া গত ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন নেপালের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের গভীর সহমর্মিতা ও সংহতির আবেগঘন প্রকাশ।

    দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বালেন্দ্র শাহ বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি।

    এর আগে, গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকার নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেয়। ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে ব্যবহারের জন্য এই অর্থ দেওয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন