বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

মাহদী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

মাহদী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি জানিয়েছে।

বৈঠকে জনগণের মধ্যে সুদৃঢ় বন্ধনের ভিত্তিতে ভারত ও বাংলাদেশের মধ্যে গড়ে ওঠা দীর্ঘস্থায়ী সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

এ সময় দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্যে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন মাহদী আমিন ও দীনেশ ত্রিবেদী।

বিশেষ করে শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে ভারতীয় হাইকমিশন জানিয়েছে।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন