বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

এসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

এসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাভারের আমিনবাজারে হামলায় নিহত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই মো. আলতাফ হোসেন হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশ দেন। একই সঙ্গে পরিবারটিকে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন মন্ত্রী।

নিহত পুলিশ কর্মকর্তার পরিবারকে পুলিশ অধিদপ্তরের কল্যাণ তহবিল থেকে ৬ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি পারিবারিক ব্যবসা সচল রাখতে কমিউনিটি ব্যাংক থেকে ঋণসহ সহায়তার ব্যবস্থা করার কথা জানান তিনি। কর্মজীবনে সাহসিকতা ও নৈতিকতার স্বীকৃতি হিসেবে আলতাফ হোসেনকে মরণোত্তর ‘পুলিশ পদক (পিপিএম)’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর আমিনবাজারের বরদেশী পশ্চিমপাড়ায় অটোরিকশা রাখা নিয়ে বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার হন এসআই আলতাফ। পরে ছেলের ব্যবসাপ্রতিষ্ঠানে আশ্রয় নিলেও সেখানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে আলতাফ নিহত এবং তার ছোট ছেলে আহত হন। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে।

আলতাফ হোসেন ১৯৮৬ সালে পুলিশে যোগ দেন। ২০১১ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন