বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

জাতিসংঘে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান

জাতিসংঘে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ধারাবাহিকতা রক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ দেশের পাশাপাশি আন্তর্জাতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারিতা নয়। গণমাধ্যমে গুজব, গুঞ্জন ও অপপ্রচার ঠেকাতে নিজস্ব তথ্য যাচাই ব্যবস্থা চালুর আহ্বান জানান তিনি।

আবু আবদুল্লাহ এম ছালেহ আরও বলেন, ভঙ্গুর প্রশাসনিক কাঠামো ও বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করে সরকার দেশকে এগিয়ে নিচ্ছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ঝুঁকি কাটিয়ে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়েছে বলেও দাবি করেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন