শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বোতলজাত সয়াবিনের সংকট, কয়েক দোকান ঘুরেও মিলছে না তেল মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি
  • বিমানের ভেতর দুই যাত্রীর হাতাহাতি, ছড়িয়ে পড়েছে ভিডিও

    বিমানের ভেতর দুই যাত্রীর হাতাহাতি, ছড়িয়ে পড়েছে ভিডিও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লন্ডন থেকে বাংলাদেশগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুই যাত্রীর মধ্যে হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা চলছে।

    ভিডিওতে দেখা যায়, উড়ন্ত বিমানের ভেতরে দুই যাত্রী প্রথমে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। মারামারির সময় একজনের টি-শার্ট ছিঁড়ে যেতে দেখা যায়।

    ঘটনার সময় বিমানের কেবিনে থাকা অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিন ক্রু এবং কয়েকজন যাত্রী এগিয়ে এসে দুই ব্যক্তিকে আলাদা করার চেষ্টা করেন।

    তবে ঠিক কী কারণে ওই দুই যাত্রীর মধ্যে বিরোধের সূত্রপাত এবং ঘটনাটি কোন ফ্লাইটে ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

    বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বলেন, ‘আমি এখনও বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’

    এ ঘটনায় কোনো যাত্রী আহত হয়েছেন কি না বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন