শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হুথিদের দুটি ঘাঁটি দখলের দাবি ইয়েমেনি সেনাবাহিনীর সব জেলা পরিষদ ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ হজে যেতে পারবেন না যেসব ব্যক্তি, প্রাথমিক নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ডিএমপির অভিযানে ৫১৫ জন গ্রেপ্তার, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধের ঘোষণা ট্রাম্পের পরীক্ষার সীমা পেরিয়ে তিন প্রতিষ্ঠানের কম্পিউটারে ঢুকেছিল জেমিনি ‘১৮ কোটি মানুষের দাবি নিয়ে লংমার্চে নেমেছি’: শফিকুর রহমান ‘চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধের ভয়ে বিএনপি কর্মীদের ঘরে হাহাকার’: অলি আহমেদ এনআইডির কোন তথ্য সংশোধনে কী কী কাগজ লাগবে?
  • ‘চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধের ভয়ে বিএনপি কর্মীদের ঘরে হাহাকার’: অলি আহমেদ

    ‘চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধের ভয়ে বিএনপি কর্মীদের ঘরে হাহাকার’: অলি আহমেদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এলডিপির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম অভিযোগ করেছেন, দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিএনপির কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, বর্তমান সরকার বিএনপির নয়, আওয়ামী লীগের সাবেক সরকারের ধারাবাহিকতা বহন করছে।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

    অলি আহমেদ বলেন, ক্ষমতা হারানোর আশঙ্কায় বিএনপির কর্মীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। এ প্রসঙ্গে তিনি সাবেক সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভকে ঘিরে একটি উদাহরণ তুলে ধরেন।

    তিনি বলেন, ক্ষমতায় থাকার সুযোগ না থাকলে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানি বন্ধ হয়ে যাবে—এমন আশঙ্কা থেকেই বিএনপির মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলে তিনি মনে করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

    অলি আহমেদ আরও বলেন, ‘দেশকে সঠিক পথে আনার জন্য’ তারা লংমার্চ করছেন। কোনো ব্যক্তিগত বা ক্ষমতার লোভে এ কর্মসূচি নয় দাবি করে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

    তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী লিখল, তা বিবেচনায় না নিয়ে নিজেদের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় কর্মসূচি চালিয়ে যেতে হবে।

    সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তা না হলে ইতিহাসে সরকারকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

    মামুনুল হক বলেন, বর্তমান সরকারকে সতর্ক করতেই তারা এ কর্মসূচিতে নেমেছেন। তাদের আন্দোলন শান্তিপূর্ণ ও গণসম্পৃক্ত থাকবে দাবি করে তিনি বলেন, জনদুর্ভোগ কমানোর বিষয়টি বিবেচনায় রেখেই কর্মসূচি পালন করা হচ্ছে।

    তিনি আরও বলেন, ১১ দল দেশের আন্দোলন-সংগ্রামের ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করবে। বিএনপি জনগণের দাবি আদায়ে ব্যর্থ হলে তাদের আন্দোলনের চাপে সরকারকে জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার ‘প্রতারণা ও বিশ্বাসঘাতকতা’ করেছে বলে তারা মনে করেন। এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতেই লংমার্চের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

    সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করেন, সাত মাসের মধ্যেই বিএনপি সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাঁর দাবি, সরকার জুলাই সনদের সঙ্গে প্রতারণা করেছে এবং ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন