শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হত্যাকারী যে-ই হোক, রাজনৈতিক পরিচয়ের আড়ালে রেহাই নয়’,স্বজনদের হুঁশিয়ারি

    হত্যাকারী যে-ই হোক, রাজনৈতিক পরিচয়ের আড়ালে রেহাই নয়’,স্বজনদের হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

    শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে নিহত বিল্লালের স্ত্রী স্বপ্না, বড় বোন হালিমা বেগমসহ পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় স্বজনদের কণ্ঠে ছিল ক্ষোভ, হতাশা ও বিচার পাওয়ার আকুতি।

    মানববন্ধন থেকে ‘বিল্লাল হত্যার আসামি হিসেবে অভিযুক্ত বাবুসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে,এমন দাবি জানানো হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

    বক্তারা বলেন, একজন রাজনৈতিক কর্মীকে হত্যা করে কোনোভাবেই বিষয়টি ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। মামলা গ্রহণ বা তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করলেই দায়িত্ব শেষ নয়,হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে প্রত্যক্ষ ও নেপথ্যের সংশ্লিষ্টদের চিহ্নিত করতে হবে।

    নিহতের স্বজনদের অভিযোগ, বিল্লাল হত্যার বিচার নিয়ে তারা উদ্বিগ্ন। তাদের দাবি, কোনো রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা ক্ষমতার ছত্রছায়ায় যেন কোনো আসামি পার পেয়ে না যায়। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে আইনানুগ শাস্তি নিশ্চিত করতে হবে।

    স্বজনদের আরও অভিযোগ, সন্ত্রাসী বাবু’ নামে উল্লেখ করা এক ব্যক্তিসহ সংশ্লিষ্টরা বিল্লালের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন এবং মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করছেন।

    মানববন্ধনে উপস্থিত রমনা থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন, বিল্লাল হত্যার বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না। তদন্তে গাফিলতি হলে কিংবা প্রভাবশালীদের কারণে প্রকৃত আসামিরা আড়ালে থাকলে পরিবার ও নেতাকর্মীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও তারা জানান।

    মানববন্ধনে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের গোলাম মোস্তফা প্লাবন, আবু তাহের, রবিউল আলম রবি, ঈসমাইল, লাভলু মোল্লা, জামাল, সোহাগ ঢালী, মাসুদ ঢালী, ইমরান হোসেন, মনিরুল ইসলাম, সাইদুল ইসলাম, বসির, দিলু, জিয়া, তানভীরুল ইসলাম, জুয়েল ও রাজিব ঘোষসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ ছাড়া শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসেন জাবেদ, মো. আল আমিন হাওলাদার ও হোসেন হাওলাদার এবং ২০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির হোসেন ঢালী, ইমরান হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

    মানববন্ধন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি স্পষ্ট আহ্বান জানানো হয়,বিল্লাল হত্যার তদন্তে কোনো গাফিলতি নয়, কোনো প্রভাব নয়; প্রকৃত সত্য উদঘাটন করে জড়িতদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

    নিহতের স্বজনরা দ্রুত তদন্ত ও গ্রেপ্তার নিশ্চিত করে বিল্লাল হত্যার বিচার প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন