শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

    কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭ (এসআরবি-৭)।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরের ফয়েজ লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

    গ্রেপ্তার বাহাদুর মিয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর বাদামতলা কাজীবাড়ি এলাকার সিরাজ মিয়ার ছেলে।

    এসআরবি-৭ জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাহাদুর মিয়া। পরে ওই বছরের ১৫ আগস্ট গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তাকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়।

    বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুর মিয়ার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে আকবরশাহ থানা এলাকার ফয়েজ লেক এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাহাদুর মিয়াকে জিএমপির কোনাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন