রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশে সংশোধন হাইকোর্টে জামিনের পর আদালতে জামিননামা দিলেন এমপি গাজী নজরুল আইইএলটিএসে ৯-এ ৯ পাওয়ার পেছনের গল্প জানালেন ঢাবির রাইসা শাম্মা শেফালির একার রানও করতে পারল না বাংলাদেশ, ১১৪ রানের হার উপকূলের তেল-গ্যাস উত্তোলনে ইতালির বিনিয়োগ চাইলেন স্পিকার আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় অপ্রতিমকে হত্যা: পুলিশ সম্পত্তি দখল ও চাঁদা দাবির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী অপ্রতিম হত্যা: ১২ ঘণ্টায় চারজন গ্রেপ্তার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাইভেট কারের নিচে মিলল ৮৯ হাজার ৪০০ ইয়াবা, আটক ১ আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’: যে মানুষটির অবদান অনেক সময় চোখেই পড়ে না
  • পল্লবীতে পার্কিং করা পরিস্থান পরিবহনের বাসে আগুন

    পল্লবীতে পার্কিং করা পরিস্থান পরিবহনের বাসে আগুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর পল্লবী থানাধীন সিরামিক রোডে সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

    রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।

    তিনি জানান, সকালে বৃষ্টির মধ্যে সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগে। সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে কীভাবে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

    পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে তার সাবেক চালক ফোন করে বাসটিতে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি পুড়ে যেতে দেখেন।

    বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩।

    এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি বলে জানান বাস মালিক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন