শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনার আহ্বান হুমায়ুন কবিরের

    জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনার আহ্বান হুমায়ুন কবিরের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীন, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভারসাম্য ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এসব দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সংশ্লিষ্ট সুযোগ ও চ্যালেঞ্জগুলোও বিবেচনায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

    সোমবার (৫ অক্টোবর) মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

    হুমায়ুন কবির বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশকে এমন একটি পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে, যা নীতিনির্ভর ও বাস্তবসম্মত এবং জাতীয় স্বার্থের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা, পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি, অর্থনৈতিক ঝুঁকি, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু পরিবর্তন ও আন্তঃসীমান্ত হুমকির মতো বিষয় বিবেচনায় নিয়ে দূরদর্শী পররাষ্ট্রনীতি প্রয়োজন।

    তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ বা বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার নীতি কোনোভাবেই বিচ্ছিন্নতাবাদ নয়। বরং এর লক্ষ্য হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা, পারস্পরিক শ্রদ্ধা ও সুবিধার ভিত্তিতে অংশীদারত্ব বাড়ানো এবং কূটনীতির কেন্দ্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে রাখা।

    প্রতিমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা, অর্থনৈতিক সংহতি বাড়ানো এবং বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

    বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ সুরক্ষার বিষয়টিকেও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।

    হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হতে হবে আত্মবিশ্বাসী, তবে সংঘাতপূর্ণ নয়; উন্মুক্ত, তবে পরনির্ভরশীল নয়। একই সঙ্গে জাতীয় স্বার্থের সঙ্গে কোনো ধরনের আপস না করে বাস্তবতার আলোকে কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন