শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লটারিতে ঢাকায় পদায়নের জন্য নির্বাচিত ১৮ সাব-রেজিস্ট্রার

    লটারিতে ঢাকায় পদায়নের জন্য নির্বাচিত ১৮ সাব-রেজিস্ট্রার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাব-রেজিস্ট্রি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং অনিয়মের সিন্ডিকেট ভাঙতে ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে পদায়নের জন্য নির্বাচিত করা হয়েছে।

    নির্বাচিত কর্মকর্তাদের আগামী সাত দিনের মধ্যে পদায়নের আদেশ জারি করা হবে। মঙ্গলবার সচিবালয়ে আইন ও বিচার বিভাগের সভাকক্ষে লটারির মাধ্যমে এ পদায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

    ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য লটারির মাধ্যমে পদায়ন কার্যক্রমের আয়োজন করা হয়। লটারি শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, ঢাকার ১৮টি গুরুত্বপূর্ণ স্টেশনে নির্বাচিত কর্মকর্তাদের পদায়ন দেওয়া হবে। তবে পদায়নের আগে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। দক্ষতা ও কাজের চাপ সামলানোর সক্ষমতা বিবেচনা করে উপযুক্ত স্টেশনে তাদের দায়িত্ব দেওয়া হবে।

    আইনমন্ত্রী বলেন, “পাবলিক পারসেপশনে যেসব এলাকাকে দুর্নীতির আখড়া মনে করা হয়, সেসব স্টেশনের সিন্ডিকেট ভাঙতেই আমরা এই লটারি পদ্ধতির উদ্যোগ নিয়েছি।”

    তিনি বলেন, শুধু ঢাকায় নয়, পর্যায়ক্রমে দেশের যেসব স্থানকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় এবং যেখানে অনিয়মের অভিযোগ রয়েছে, সেসব জায়গায়ও পদায়নে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হবে।

    লটারির মাধ্যমে পদায়ন পাওয়া কর্মকর্তারা দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কি না, তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান তিনি।

    সাব-রেজিস্ট্রারদের পদায়ন নিয়ে দীর্ঘদিনের নেতিবাচক ধারণা দূর করতে উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ঢাকার পোস্টিংকে অনেক সময় সাব-রেজিস্ট্রারদের জন্য ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। তাই প্রথম ধাপে ঢাকার পদায়নের ক্ষেত্রেই লটারির মাধ্যমে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

    সাংবাদিকদের তিনি জানান, বর্তমানে সারা দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত রয়েছেন। এর বাইরে প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে। দেশে ‘এ’ ক্যাটাগরির সাব-রেজিস্ট্রার রয়েছেন ১৩১ জন। তাদের মধ্য থেকেই লটারির মাধ্যমে ঢাকার জন্য ১৮ জনকে নির্বাচিত করা হয়েছে।

    অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন