শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • প্রবাসীদের আইনি সমস্যা দ্রুত সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা

    প্রবাসীদের আইনি সমস্যা দ্রুত সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আইনি জটিলতা, বিরোধ ও সংকট দ্রুত সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে তৈরি প্রস্তাবটি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

    মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রিফ্যুজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) আয়োজিত অভিবাসনবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, আইনি জটিলতা এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের নীতিগত পরিকল্পনা নেওয়া হয়েছে। এ আদালত গঠনের রূপরেখা এখন খসড়া পর্যায়ে রয়েছে। শিগগিরই এটি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    সভায় রামরুর উপদেষ্টা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, দেশের অর্থনীতিতে অভিবাসন খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতকে নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনা গেলে জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সহজ হবে।

    এ জন্য অভিবাসন খাতে দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং জাতীয় বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের ওপর গুরুত্ব দেন তিনি।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর এবং রামরুর প্রোগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানা।

    এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং অভিবাসন খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন