শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিমানবাহিনী সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনী সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতির মামলায় অভিযুক্ত বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়। ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।

    শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তাঁর সম্পদের বিষয়ে অনুসন্ধানের পর মামলাটি করা হয়। এর পর থেকে তাঁর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার পাশাপাশি অনুসন্ধান ও তদন্তের প্রয়োজনে বিভিন্ন নথিপত্র জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে।

    দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ মে ঢাকার একটি আদালত শেখ আব্দুল হান্নানের নামে থাকা জমি, তিনটি ফ্ল্যাট, নির্মাণাধীন সাততলা ভবন ও ছয়টি ব্যাংক হিসাব ক্রোক বা অবরুদ্ধ করার আদেশ দেন। পরে ২৪ মে তাঁর, তাঁর স্ত্রী তাহমিদা বেগম ও ছেলে শেখ লাবিব হান্নানের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এসব হিসাবে অর্থের লেনদেন বন্ধ রাখার পাশাপাশি সম্পদ হস্তান্তর ঠেকাতে আদালতের আদেশ চেয়েছিল দুদক।

    এ ছাড়া গত ২০ সেপ্টেম্বর শেখ আব্দুল হান্নানের নামে বাগেরহাটের কচুয়া উপজেলার কিসমত মালিপাটন মৌজায় থাকা ৩৪ শতাংশ জমি ক্রোকের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। জমিটির দলিলমূল্য ১৭ লাখ ৬৪ হাজার টাকা।

    দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ-বাণিজ্য, ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি করে সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে। তাঁর দেশে-বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

    শেখ আব্দুল হান্নান ২০২১ সালের জুন থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে দুদকের করা মামলার অভিযোগ এখনো বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন