শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জ্বালানি খাতে আট মাসে ৪১২ কোটি ডলার ভর্তুকি দিয়েছে সরকার

    জ্বালানি খাতে আট মাসে ৪১২ কোটি ডলার ভর্তুকি দিয়েছে সরকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি খাতে গত আট মাসে ৪১২ কোটি ডলার ভর্তুকি দিয়েছে সরকার। একই সময়ে আগের সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

    সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ‘ইএসজি প্ল্যাটফর্ম’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

    উপদেষ্টা বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া দুর্বল অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি এবং শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সংকট—এই তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বর্তমান সরকারকে।

    এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আহরণ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় বাড়ানোর মাধ্যমে একটি সক্ষম ও সুস্থ বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন উপদেষ্টা।

    তিনি বলেন, ২০২৯ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জোরালো সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন জরুরি। ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দেশে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

    বাংলাদেশ নিজস্ব উন্নয়ন পরিকল্পনা ও সংস্কার কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, উন্নয়ন সহযোগীরাও দেশের এই অগ্রগতি পর্যবেক্ষণ করছে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন