শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নাহিদকে ইশরাকের চ্যালেঞ্জ, ‘মামলা করে দেন, নিজেই জেলে যাব’

    নাহিদকে ইশরাকের চ্যালেঞ্জ, ‘মামলা করে দেন, নিজেই জেলে যাব’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা করা হলে তিনি নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যাবেন।

    সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন ইশরাক। এর আগে একই দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

    ফেসবুক পোস্টে নাহিদ ইসলামের সমালোচনা করে ইশরাক লেখেন, নাহিদকে তিনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের একজন ধারক হিসেবে বিবেচনা করতেন। তবে তাঁর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ মাদকের বিস্তার ও তা প্রতিরোধের বিষয়টি এড়িয়ে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বলে দাবি করেন ইশরাক।

    তিনি লেখেন, মাদকের সমস্যা নিয়ে আগে কথা বলা উচিত ছিল। এরপর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা যেত। এ প্রসঙ্গে তরুণ প্রজন্মের উদ্দেশেও হতাশা প্রকাশ করেন সদ্য পদত্যাগ করা এই প্রতিমন্ত্রী।

    পোস্টে নাম উল্লেখ না করে আরেক ব্যক্তির প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, একজন তাঁকে ফোন করে মাদকবিরোধী অভিযানে সঙ্গে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তাঁর ভাষ্য, মাদক নির্মূলের মতো উদ্যোগ নিতে গিয়ে আইন মেনে এবং পুলিশের সহযোগিতা নিয়েও ফৌজদারি মামলার মুখে পড়তে হলে তা নিয়ে প্রশ্ন ওঠে।

    নাহিদ ইসলামকে উদ্দেশ করে ইশরাক আরও লেখেন, ‘কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা।’

    মাদকবিরোধী কার্যক্রমের বিষয়ে ইশরাক বলেন, এ সমস্যা মোকাবিলায় ভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই পোস্টে বড় মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেন তিনি।

    উল্লেখ্য, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। ওই অভিযানের ভিডিও তিনি নিজের ফেসবুক পেজে প্রকাশ করলে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সোমবার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন