শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার বারবেল কফলার

    তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার বারবেল কফলার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও জার্মানির মধ্যে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার এবং ভবিষ্যৎ অংশীদারত্বের নতুন ক্ষেত্র নিয়ে আলোচনার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে আজ রোববার ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।

    শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

    বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি সহনশীলতা, অর্থনৈতিক অভিযোজন সক্ষমতা ও টেকসই প্রবৃদ্ধির বিষয়গুলো সফরকালে আলোচনায় গুরুত্ব পাবে।

    বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী জার্মানি দুই দেশের যৌথ অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে এ দ্বিপক্ষীয় আলোচনাকে গুরুত্ব দিচ্ছে। এলডিসি থেকে উত্তরণ এবং পরিবর্তিত উন্নয়ন চাহিদার প্রেক্ষাপটে প্রচলিত সহায়তার কাঠামোর বাইরে নতুন সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করার বিষয়েও আলোচনা হবে।

    সফরকালে ড. বারবেল কফলার রাজনৈতিক সংলাপে অংশ নেবেন। পাশাপাশি চট্টগ্রামে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন তিনি।

    ঢাকায় অবস্থানকালে জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ উদযাপন অনুষ্ঠানেও যোগ দেবেন কফলার। এতে বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনৈতিক কোরের সদস্য এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।

    ১৯৯০ সালে কয়েক দশকের স্নায়ুযুদ্ধকালীন বিভাজনের অবসান ঘটিয়ে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একীভূত হয়। ঐতিহাসিক এ ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ উদযাপন করা হয়।

    জার্মান দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. কফলারের এ সফর বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়তা এবং দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে জার্মানির অঙ্গীকারকে তুলে ধরে।

    সূত্র: বাসস


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন