শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো, এমআরএনএ টিকার পরীক্ষায় ইতিবাচক ফল

    ক্যানসারের চিকিৎসায় আশার আলো, এমআরএনএ টিকার পরীক্ষায় ইতিবাচক ফল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্যানসারের চিকিৎসায় ব্যক্তিভিত্তিক এমআরএনএ (mRNA) টিকার পরীক্ষায় আশাব্যঞ্জক ফল পাওয়ার কথা জানিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না। প্রতিষ্ঠানটির তৈরি ইনটিসমেরান টিকা ইমিউনোথেরাপির ওষুধ পেমব্রোলিজুমাবের সঙ্গে প্রয়োগ করে মেলানোমা রোগীদের ক্যানসার ফিরে আসা বা মৃত্যুর সম্মিলিত ঝুঁকি ৪২ শতাংশ কমার তথ্য পাওয়া গেছে।

    অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকম ডট এইউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, টিকাটির তৃতীয় ধাপের আন্তর্জাতিক ক্লিনিক্যাল পরীক্ষার ফল ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিক্যাল অনকোলজির (ইএসএমও) বার্ষিক সম্মেলনে উপস্থাপনের কথা রয়েছে।

    প্রকাশিত ফলাফলের বিবরণ অনুযায়ী, সমন্বিত চিকিৎসা নেওয়ার দুই বছর পর ৮২ শতাংশ রোগীর ক্ষেত্রে ক্যানসার ফিরে আসেনি। একই সময়ে ৮৮ দশমিক ৫ শতাংশ রোগীর শরীরের দূরবর্তী স্থানে ক্যানসার ছড়িয়ে পড়েনি।

    ব্যক্তিভিত্তিক এমআরএনএ টিকা রোগীর ক্যানসারের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তৈরি করা হয়। এর লক্ষ্য হলো, শরীরের রোগপ্রতিরোধব্যবস্থাকে নির্দিষ্ট ক্যানসার কোষ শনাক্ত করতে এবং সেগুলোর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে প্রশিক্ষিত করা। ফলে প্রচলিত চিকিৎসার পাশাপাশি রোগীর ক্যানসারের ধরন অনুযায়ী চিকিৎসার নতুন সুযোগ তৈরি হতে পারে।

    গবেষণাটির প্রধান অনুসন্ধানকারী অধ্যাপক জর্জিনা লং অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ানকে বলেন, এ অগ্রগতি উড়োজাহাজের প্রথম উড্ডয়নের মতো। তাঁর মতে, এ প্রযুক্তির সম্ভাব্য প্রভাব মেলানোমার চিকিৎসার বাইরেও বিস্তৃত হতে পারে।

    তবে গবেষণার ফলাফলকে সব ধরনের ক্যানসারের চিকিৎসায় টিকাটির কার্যকারিতার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। এর দীর্ঘমেয়াদি ফলাফল, কার্যকারিতা এবং অন্যান্য ক্যানসারে প্রয়োগের সম্ভাবনা নিশ্চিত করতে আরও গবেষণা ও পরীক্ষার প্রয়োজন রয়েছে।

    বিশেষজ্ঞদের প্রত্যাশা, ব্যক্তিভিত্তিক ক্যানসার টিকার গবেষণা সফলভাবে এগিয়ে গেলে ভবিষ্যতে রোগীর ক্যানসারের ধরন ও বৈশিষ্ট্য অনুযায়ী আরও লক্ষ্যভিত্তিক চিকিৎসা তৈরির সুযোগ বাড়বে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন