শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি

    সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সারের কৃত্রিম সংকট নিরসনের পর এবার সার বিতরণ ও মজুত ব্যবস্থাপনায় অনিয়ম এবং ডিলার নিয়োগে অভিযোগ তদন্তে উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সার বিতরণ, মজুত ও ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করে অনিয়ম চিহ্নিত করতে তিন সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।

    সোমবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন।

    বৈঠকে সার ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় সভাপতি বলেন, সার বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট কৃত্রিম সংকট দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে দূর করা সম্ভব হয়েছে। বর্তমানে দেশে সারের কোনো ঘাটতি নেই এবং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে।

    তিনি আরও বলেন, দেশের সার কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারলে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে সার রপ্তানিরও সম্ভাবনা তৈরি হবে।

    সার বিতরণ, মজুত ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ এবং অবৈধ মজুত ও বিপণনসংক্রান্ত অনিয়ম খতিয়ে দেখতে কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের সাব-কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. মোস্তাফিজুর রহমানকে। অন্য দুই সদস্য হলেন মো. রোকন উদ্দীন বাবুল ও মোছা. সাবিরা সুলতানা।

    সাব-কমিটি সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে অনিয়ম চিহ্নিত করে তা নিরসনে সুনির্দিষ্ট সুপারিশ দেবে।

    এদিকে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠা জেলাগুলোর বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। যেসব ডিলারশিপের চুক্তি এখনো সম্পন্ন হয়নি, সেসব ক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি প্রক্রিয়া স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে।

    অন্যদিকে, যেসব ডিলারের সঙ্গে ইতোমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

    বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলায় ডিলার নিয়োগসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

    বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ ছাড়া কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. রোকন উদ্দীন বাবুল, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোছা. সাবিরা সুলতানা ও মো. গোলাম রছুল উপস্থিত ছিলেন।

    বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, অধীন দপ্তরগুলোর মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন